বেতন-বোনাসের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ রোজার মধ্যেই হোটেলশ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিকনেতারা। পাশাপাশি হোটেল খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন অনুযায়ী নিয়োগপত্র, পরিচয়পত্র এবং মালিক সমিতির সঙ্গে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের দাবিও জানান তাঁরা।
গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কেন্দ্রীয় সমাবেশে এসব দাবি করা হয়। দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির আখতারুজ্জামান। বিজ্ঞপ্তি।