বেতন-বোনাসের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন ও উৎসব ভাতার দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের পরিচ্ছন্নতাকর্মীরা গতকাল রোববার ঢাকা-ময়মনসিংহ সড়কে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেন।
পরিচ্ছন্নতাকর্মী ও সিটি করপোরেশন কার্যালয় সূত্রে জানা গেছে, করপোরেশনের টঙ্গী অঞ্চলের পাঁচ শতাধিক পরিচ্ছন্নতমকর্মী সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতার দাবিতে সকাল থেকে আউচপাড়া আঞ্চলিক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। দুপুর ১২টার দিকে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। আধঘণ্টা পর তাঁরা পুনরায় কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে কয়েকজন কাউন্সিলর মেয়রের সঙ্গে আলোচনা করে বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিলে পরিচ্ছন্নতাকর্মীরা শান্ত হন।