বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার বাউসিয়া এলাকায় বেতন ও বোনাসের দাবিতে আজ সোমবার শ্রমিকেরা দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছেন। অবরোধের কারণে বাউসিয়ার দুই পাশে ২২ কিলোমিটার এলাকা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।


সকাল সাড়ে আটটা থেকে ১০টা পর্যন্ত কাশেম আলী প্রাইভেট মিলস লিমিটেড কারখানার সুতা শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।


শ্রমিকেরা জানান, আর কয়েক দিন পর ঈদ। কিন্তু এখনো তাঁরা বেতন ও বোনাস পাননি। ঈদের আগেই বেতন ও বোনাস দেওয়ার দাবিতে তাঁরা মহাসড়ক অবরোধ করেছেন।


গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মাহবুবুল করিম বলেন, শ্রমিকেরা কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ করেছেন। পরে তাঁদের সরিয়ে নেওয়া হয়।