বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় অবস্থিত গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলের দুই শতাধিক শ্রমিক-কর্মচারী ঈদের আগে তাঁদের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মানববন্ধন করে কর্মবিরতি পালন করেছেন। গতকাল রোববার সকাল থেকে ইফতারের আগ পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. আবদুল ওয়াদুদ জানান, সার্বিক বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তা ছাড়া বোনাস দেওয়ার নিয়ম এই প্রতিষ্ঠানে নেই। চলতি মাসের বেতন পরিশোধ করার জন্যও কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টাকা এলে পরিশোধ করা হবে।