বেতন-ভাতা রাজস্ব তহবিল থেকে প্রদানের দাবি
বেতন-ভাতা, ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) ও আনুতোষিক (গ্র্যাচুইটি) শতভাগ সরকারের রাজস্ব তহবিল থেকে প্রদানসহ অবসরভাতা চালুর দাবি জানিয়েছে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। গতকাল শনিবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে সংগঠনের খুলনা বিভাগীয় সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, সমাবেশে খুলনা বিভাগীয় ৩৬টি পৌরসভার প্রতিনিধিরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আয়ুব আলী বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র মীর মহিউদ্দিন, দর্শনা পৌর মেয়র মহিদুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব কে জি এ মাহমুদ এবং উপদেষ্টা নুরুল হুদা ও রফিকুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিটির সভাপতি রঞ্জন কান্তি গুহ ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
বক্তারা বলেন, দেশের ৮০ শতাংশ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ৪ থেকে ১৮ মাস পর্যন্ত বেতন-ভাতা পাচ্ছেন না।