বেতন-ভাতা হয়নি লালপুরের বেসরকারি কারিগরি শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এখনো অক্টোবর মাসের বেতন ও ঈদুল আজহার উৎসব ভাতা পাননি। এ নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীন স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন ও উৎসব ভাতা এসে পৌঁছে। এদিকে বেসরকারি কারিগরি স্কুল ও কলেজের আসে মাত্র উৎসব ভাতা। সরকারি নির্দেশ সত্ত্বেও ঈদের আগে বেতন ও উৎসব ভাতা না পাওয়ায় এসব শিক্ষক-কর্মচারীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বেশ কয়েকজন শিক্ষক ও কর্মচারী জানান, গতকাল ব্যাংকে শুধু উৎসব ভাতা এসে পৌঁছে। কিন্তু এ ভাতার পরিমাণ খুবই নগণ্য। এর ওপর শেষ কার্যদিবস হওয়ায় ব্যাংকে প্রচণ্ড ভিড়। যৎসামান্য ওই ভাতাও তোলা সম্ভব হচ্ছে না। অনেকের পক্ষেই কোরবানি দেওয়া সম্ভব হবে না।সোনালী ব্যাংক লালপুর শাখার ব্যবস্থাপক ফিরোজ আহমেদ জানান, যথাসময়ে ওই শিক্ষক-কর্মচারীদের বেতন বিল ব্যাংকে না পৌঁছায় তাঁদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না।জেলা কারিগরি কলেজ শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবে বেতন ও উৎসব ভাতা না পাওয়ায় হতাশা দেখা দিয়েছে। তিনি এ ব্যাপারে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) ড. খান রেজাউল করিম জানান, উৎসব ভাতার চেক গত ২৬ অক্টোবর ইস্যু হওয়ার পর ব্যাংকে পাঠানো হয়েছে।