বেতন-ভাতার দাবিতে শিক্ষকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন-ভাতার দাবিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার রাগীব-রাবেয়া উচ্চবিদ্যালয়ের নন-এমপিওভুক্ত আটজন শিক্ষক-শিক্ষিকা ও একজন কর্মচারী গত শনিবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। তাঁরা জানিয়েছেন, তিন মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। এ ছাড়া তাঁরা ঈদের বোনাসও পাননি।কর্মবিরতি পালনকারী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাফর আলী বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও প্রধান শিক্ষক প্রথমে বেতন-ভাতা দেওয়ার আশ্বাস দিলেও এখন তাঁরা বলছেন, তাঁদের পক্ষে বেতন-ভাতা দেওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে তাঁরা কর্মবিরতি পালন করছেন।বিশ্বনাথ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন বলেন, বিষয়টি নিয়ে তিনি ঊধর্"তন কতর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন।