প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সরকারি নয়টি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ডিসেম্বর মাসের বেতন পাননি। ১ জানুয়ারি বেতন দেওয়ার কথা থাকলেও গতকাল মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উপজেলা চেয়ারম্যান, প্রকল্প বাস্তবায়ন, কৃষি, ভূমি, প্রাণিসম্পদ ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা তা পাননি। অভিযোগ রয়েছে, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুহাম্মদ হযরত আলীকে উৎকোচ না দেওয়ায় বেতন পাচ্ছেন না তাঁরা। হিসাবরক্ষণ কর্মকর্তা ওই অভিযোগ অস্বীকার করেছেন।