প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার প্রথম দিন থেকে বেসরকারি কলেজ শিক্ষক ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করা, অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকদের পদোন্নতি প্রদানসহ ছয় দফা দাবিতে নোয়াখালীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)। গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের মিলনায়তনে সমিতির নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাকশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ সাহা। বক্তব্য দেন নোয়াখালী কলেজ শিক্ষক সমিতি সভাপতি মতিন উদ্দিন আহমেদ, সহসাধারণ সম্পাদক আবদুল হাই ও সদস্য মফিজুর রহমান প্রমুখ।