বেতন স্কেল না দিলে আন্দোলনে যাবে শিক্ষক সমিতি
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো বেতন স্কেল দেওয়া না হলে ১২ জানুয়ারি থেকে আন্দোলনে যাবে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতি এই ঘোষণা দিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম। তাতে বলা হয়, ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি আরও জানায়, ১৬ জানুয়ারি এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন। ১৮ জানুয়ারি শিক্ষক-কর্মচারীরা সারা দেশের উপজেলা ও জেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করবেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন।
দাবি মানা না হলে এরপর শিক্ষক-কর্মচারীরা বড় ধরনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করবেন। বিজ্ঞপ্তি।