প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত অষ্টম বেতন স্কেলে বৈষম্য দূরীকরণ ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করাসহ বেতন স্কেল পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক জেহাদ পারভেজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মে বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে সমিতির এক সভায় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, সিলেকশন গ্রেড পুনর্বহাল, সিলেকশন গ্রেডে অধ্যাপকের বেতন স্কেল সিনিয়র সচিবের সমপরিমাণ, অধ্যাপকের বেতন স্কেল সচিবের সমপরিমাণ এবং সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের বেতন যৌক্তিকভাবে বাড়ানোসহ স্কেল পুনর্নির্ধারণের দাবি জানানো হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করা হয়। পটুয়াখালী অফিস|