বেতন স্কেল বাস্তবায়ন দাবি প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের জুলাই থেকে অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির মিছিল l বিজ্ঞপ্তি
চলতি বছরের জুলাই থেকে অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির মিছিল l বিজ্ঞপ্তি

অষ্টম জাতীয় বেতন স্কেলের সুপারিশ চলতি বছরের জুলাই থেকে বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি।
সকালে রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সামনে থেকে কর্মচারীরা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা দিয়ে কিছু দূর গেলে পুলিশ বাধা দেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে পুলিশি পাহারায় একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসে।
এর আগে সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সমিতির নেতা রশিদ উল্লাহ, সেলিম মোল্লা, আবদুল কাদের, লুৎফর রহমান, নাজমা আক্তার, আতাউর রহমান, আতাউর রহমান খান প্রমুখ। তাঁরা সর্বনিম্ন মাসিক বেতন ১৫ হাজার টাকা নির্ধারণ, মূল বেতনের ৭৫ শতাংশ বাড়িভাড়া, আড়াই হাজার টাকা চিকিৎসা ভাতা, এক হাজার ১০০ টাকা যাতায়াত ভাতা, প্রতিদিন ৫০ টাকা হারে প্রতি মাসে এক হাজার ১০০ টাকা টিফিন ভাতা দেওয়ার পাশাপাশি সন্তানদের শিক্ষাভাতা বৃদ্ধি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল ভাতা হিসেবে দেওয়ার দাবি জানান। বিজ্ঞপ্তি।