বেতন হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের গত জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের (এমপিও) চেক অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। ১৩ আগস্ট পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতার এই অংশ তুলতে পারবেন। এ ছাড়া জুনের বেতন-ভাতা ও ঈদের উৎসব ভাতার এমপিও কপি বা ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্য কোনো কারণে যাঁরা বেতন-ভাতাদি তুলতে পারেননি, সেসব প্রতিষ্ঠান চলতি মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবেন।
বিজ্ঞপ্তি।