বেতন হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান-গুলোর (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের ১২টি চেক গত মঙ্গলবার হস্তান্তর করা হয়েছে। আগামী ১ এপ্রিলের তারিখ উল্লেখ করে চেকগুলো রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়। ৭ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা তাঁদের নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে মার্চ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের টাকা উত্তোলন করতে পারবেন। তথ্য বিবরণী।