বেতনকাঠামোর বাস্তবায়ন নিয়ে বৈষম্য দূর করার দাবি শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেরও একই দিন থেকে বেতনকাঠামো কার্যকর করার দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) চট্টগ্রাম মহানগর শাখা। গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষকেরা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা একই সময়ে জাতীয় বেতনকাঠামোয় বেতন পেয়ে আসছেন। কিন্তু এবার অষ্টম জাতীয় বেতনকাঠামোয় বেতন প্রদানের ক্ষেত্রে নানা টালবাহানা শুরু করেছে সরকার। শিক্ষকসমাজ এ সমস্যার সমাধান চায়।
বাশিসের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি নুরুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো, চট্টগ্রাম অঞ্চল শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর, সৈয়দ লকিতুল্লাহ প্রমুখ।