প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত বেতনকাঠামোর প্রতিবাদে আজ রোববার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল শনিবার বেলা ১১টায় সমিতির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। কর্মবিরতির সময় শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অবস্থান করবেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খসরুল আলম কুদ্দুসী জানান, প্রস্তাবিত বৈষম্যমূলক বেতনকাঠামোর বিরুদ্ধে ইতিমধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ বিভিন্ন কর্মসূচি
হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে।