বেতনবৈষম্য নিরসনে মাসব্যাপী কর্মসূচি ডিপ্লোমা প্রকৌশলীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন বৈষম্য নিরসনসহ বেশ কিছু দাবিতে মাসব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সদস্যসচিব খন্দকার মাইনুর রহমান। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, সব প্রশাসনিক ও সাংগঠনিক জেলায় সংবাদ সম্মেলন, দাবি-সংবলিত ব্যাজ পরিধান, সভা-সমাবেশ, মতবিনিময়, মানববন্ধন, প্রতীকী অনশন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। ৯ জুন থেকে ২৬ জুন পর্যন্ত এসব কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হলে আগামী ১ জুলাই পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংগঠনের আহ্বায়ক ফজলুল হক মল্লিক। বিজ্ঞপ্তি।