বেতনবৈষম্য নিরসনের দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশসহ দুই দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ গতকাল আইডিইবি ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করে ষ ছবি: প্রথম আলো

ডিপ্লোমা প্রকৌশলীদের বেতনবৈষম্য নিরসনসহ দুই দফা দাবি বাস্তবায়ন না করলে ‘প্রধানমন্ত্রীকে ফল পেতে হবে’ বলে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী-ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ।
গতকাল সোমবার এসব দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দেন পরিষদের আহ্বায়ক মো. ফজলুল হক মল্লিক ও সদস্যসচিব খন্দকার মাইনুর রহমানসহ পাঁচ সদস্য।
এর আগে বেলা ১১টায় রাজধানীর বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকেরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। পরে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা ও আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়নে তাগাদা থাকা সত্ত্বেও তাঁদের সমস্যা সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।