বেতনবৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকৃচি–বিসিএস সমন্বয় কমিটির উদ্যোগে গতকাল দুপুরে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহালের দাবিতে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকৃচি–বিসিএস সমন্বয় কমিটির উদ্যোগে গতকাল দুপুরে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহালের দাবিতে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার কক্সবাজার, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মকর্তারা। তাঁরা বেতনবৈষম্য নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
কক্সবাজার: শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক আ জ ম শাহরিয়ার, সিভিল সার্জন কমর উদ্দিন, বিভাগীয় বন কর্মকর্তা আলী কবীর ও শাহ-ই আলম, অধ্যাপক মফিদুল আলম, আবুল মনছুর প্রমুখ।
আনোয়ারা (চট্টগ্রাম): উপজেলা মিলনায়তনে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা রতন কান্তি দত্ত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল মল্লিক ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ।
লোহাগাড়া (চট্টগ্রাম): উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হানিফ সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম ও সৈয়দ মুহাম্মদ মহসিন।

 লক্ষ্মীপুর: কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে বক্তব্য দেন সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, নির্বাহী প্রকৌশলী (সওজ) মো. তোফায়েল মিয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক হাসিবুর রহমান, চিকিৎসক নিজাম উদ্দিন।

দীঘিনালা (খাগড়াছড়ি): উপজেলা পরিষদের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জওহর লাল চাকমা, চিকিৎসা কর্মকর্তা অনুতোষ চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান ও প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক মাঈন উদ্দিন ভূঁইয়া প্রমুখ।