বেতনা নদী খননের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বেতনা নদী না বাঁচলে এ জনপদ বাঁচবে না’—এ স্লোগান সামনে রেখে সাতক্ষীরা বেতনা বাঁচাও সংগ্রাম কমিটির পক্ষ থেকে তিন কিলোমিটারব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলায় ঝাউডাঙ্গা গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সকাল আটটা থেকে বিভিন্ন গ্রাম থেকে মানুষ হেঁটে এবং সাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানে করে ঝাউডাঙ্গা বাজারে জড়ো হয়।