বেতনের চেক হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের মহার্ঘ ভাতার বকেয়াসহ অক্টোবর, ২০১৩-এর বেতন-ভাতাদির সরকারি অংশের ১২টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
১৩ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা তাঁদের স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে মহার্ঘ ভাতার বকেয়াসহ অক্টোবর মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।