বেতনের টাকায় স্মৃতিস্তম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে রাস্তার ঠিকাদারি কাজের খোয়া ও বালু স্তূপ করে রাখা হয়েছে। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দীর্ঘদিন ধরে রাস্তার ঠিকাদারি কাজের খোয়া ও বালু স্তূপ করে রাখা হয়েছে। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

দেশের ডাকে সাড়া দিয়ে তাঁরা তিনজন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। সম্মুখসমরে বিসর্জন দিয়েছিলেন প্রাণ। তিনজনই মাগুরার মহম্মদপুর উপজেলার পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান সিরাজের দীর্ঘদিনের স্বপ্ন, এই শহীদদের স্মরণে বিদ্যালয়ে নির্মাণ করবেন স্মৃতিস্তম্ভ। অনেক দিন থেকেই নিজের বেতন থেকে তিনি টাকা জমিয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে স্মৃতিস্তম্ভের কাজ শুরু করেছেন। কিন্তু এখন অর্থাভাবে আটকে আছে এর নির্মাণকাজ।
যে তিন শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে তাঁরা হলেন আহম্মদ হোসেন, মহম্মদ হোসেন ও আবীর হোসেন। আহম্মদ ও মহম্মদ দুই ভাই। তাঁদের বাড়ি বিদ্যালয়ের পাশে নাগড়ীপাড়া গ্রামে। তাঁরা ১৯৭১ সালের ১৯ নভেম্বর মহম্মদপুর উপজেলা সদরে সম্মুখসমরে শহীদ হন। আবীর হোসেনের বাড়ি উপজেলার কাশিপুর গ্রামে। তিনি ১৬ অক্টোবর উপজেলার নহাটার জয়রামপুরের যুদ্ধে শহীদ হন। মুক্তিযুদ্ধের চার দশক পেরিয়ে গেলেও পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ে তাঁদের স্মরণে তৈরি হয়নি কোনো স্মৃতিস্তম্ভ। এমনকি বিদ্যালয়টিতে শহীদ মিনারও নেই। নতুন প্রজন্মের শিক্ষার্থীসহ মানুষের কাছে তাঁদের তুলে ধরতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেন। তাই নিজের বেতন থেকে দেড় লাখ টাকা জমিয়ে তিনি গত মাসের প্রথম দিকে স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ শুরু করেন। অর্ধেক কাজ হওয়ার পর অর্থাভাবে এখন তা বন্ধ রয়েছে। এটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৪ লাখ টাকা।
মেহেদী হাসান সিরাজ ২০১০ সালে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ পান। চলতি বছর তিনি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ডিসেম্বরে আমার চাকরি শেষ হচ্ছে। স্বপ্ন ছিল সামনের ১৬ ডিসেম্বর শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে তিন শহীদকে শ্রদ্ধা জানাব। কিন্তু তা পারব কি না, জানি না। নিজের জমানো টাকায় কাজ শুরু করেছিলাম। এখন হাতে আর টাকাপয়সা নেই। কাজও বন্ধ।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রোকনুজ্জামান খান বলেন, ‘আমাদের দীর্ঘদিনের স্বপ্ন তিন শহীদের স্মৃতি রক্ষায় বিদ্যালয় প্রাঙ্গণে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হোক। বিদ্যালয়ের তহবিলে তেমন টাকা নেই। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।’