বেতনের দাবিতে কর্মচারীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌরসভার ৪৬ জন কর্মকর্তা-কর্মচারী বকেয়া বেতনের দাবিতে গতকাল বৃহস্পতিবার চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। বেলা নয়টা থেকে একটা পর্যন্ত কর্মবিরতি চলে।

একই দাবিতে পৌর কর্মচারী পরিষদ আগামী রোববার কালো ব্যাজ ধারণ এবং পরদিন সোমবার পৌরসভার প্রধান ফটক তালাবদ্ধ করে সেখানে অবস্থান ধর্মঘট পালনের কর্মসূচি ঘোষণা করেছে।

গতকাল কর্মসূচি পালনকালে পৌরসভার গাড়িচালক আবদুল মতিন জানান, পৌর পরিষদের ৪৬ জন কর্মকর্তা-কর্মচারী গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত (সাত মাস) বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে তাঁদের পরিবার-পরিজনকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাঁদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আরেক কর্মচারী রেজাউল করিম জানান, তাঁরা একাধিকবার পৌরসভার মেয়রকে অনুরোধ করেও বেতনের টাকা পাননি। মেয়র স্বাধীন কুমার কুণ্ডু বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার আগে থেকেই বকেয়া বেতন চলে আসছে। মূলত পৌরসভার নিজস্ব আয় আশানুরূপ না হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।