বেতনের দাবিতে কর্মচারীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপ্রিল মাসের বেতন না পাওয়ায় গতকাল সোমবার পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। একই দাবিতে কর্মচারীরা গত কিছুদিন ধরে ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করে আসছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আন্দোলনের মুখে গত ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল হক পদত্যাগ করেন। উপাচার্যের সই ছাড়া কর্মচারীদের মাসিক বেতন হয় না।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনরত কর্মচারী সূত্রে জানা গেছে, গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, আবাসিক হল ও খামার থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা এসে সমিতির কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তাঁরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ এবং দিনব্যাপী কর্মবিরতি পালন করেন।
কর্মচারী সমিতির নেতারা সমাবেশে বলেন, ‘প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন পাওয়ার কথা থাকলেও আমরা এপ্রিল মাসের বেতন এখনো পাইনি। এতে পরিবারের খরচ জোগাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’ চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের বেতন-ভাতা দ্রুত পরিশোধ না করলে আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাব।’