বেতনের দাবিতে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল সোমবার সকাল আটটা থেকে তিন ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।লালমনিরহাট টিটিসি চত্বরে কর্মসূচি পালনকালে বক্তব্য দেন অটোক্যাড প্রশিক্ষক মামুন আকতার, উচ্চমান প্রশিক্ষক ফজলুল হক প্রমুখ। এ সময় এক ঘোষণায় জানানো হয়, নয় মাসের বকেয়া বেতন আগামী সাত দিনের মধ্যে দেওয়া না হলে আগামী ২১ মার্চ বেলা ১১টায় লালমনিরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং ২৪ মার্চ লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে স্মারকলিপি দেওয়া হবে।