বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতনের দাবিতে গাজীপুর সদর উপজেলার গাজীপুরা এলাকায় গতকাল বুধবার বিকেলে একটি পোশাক তৈরি কারখানায় বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, গাজীপুরা এলাকার অলিম্পিক গার্মেন্টসের ফিনিশিং ও আয়রন সেকশনের শ্রমিকদের গত মার্চ মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। কারখানা কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছিল, হরতালের পরদিন বেতন দেওয়া হবে। কিন্তু গতকাল বেতন চাইতে গেলে কর্তৃপক্ষ ব্যাংক জটিলতা দেখিয়ে টালবাহানা শুরু করে। পরে উত্তেজিত শ্রমিকেরা বিকেলে কারখানার অফিসের গ্লাস ও জেনারেটর ভাঙচুর করেন।