বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার পেনডোরা সোয়েটার কারখানায় বেতনের দিন-তারিখ নির্ধারণ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল রোববার সকালে শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে কারখানায় ভাঙচুর করেন। এ সময় কারখানার পরিচালক ও মহাব্যবস্থাপক আহত হন।শ্রমিকেরা জানান, তাঁরা নিয়মিত নীতিমালা অনুযায়ী প্রতি মাসের ৭ তারিখে বেতন পেয়ে আসছেন। কিন্তু গত মাসের বেতনের বেলায় কারখানা কর্তৃপক্ষ ৬ আগস্ট শনিবার শ্রমিকদের জানিয়ে দেয়, ৯ আগস্ট তাদের বেতন দেওয়া হবে। এ ঘটনায় শ্রমিকেরা গতকাল সকাল সাতটা থেকে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন।