বেতনের দাবিতে শ্রমিক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে নারায়ণগঞ্জ শহরের নাজ অ্যান্ড রার্স ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেছেন। গতকাল রোববার দুপুরে শহরের বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক কমরেড আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক। নেতারা অবিলম্বে নাজ অ্যান্ড রার্স ফ্যাশনের মালিককে জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও বোনাস পরিশোধের দাবি জানান।