বেতন-ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি সিপিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন-ফি বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গতকাল শুক্রবার সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষাকে পণ্যে পরিণত করা হয়েছে। বেতন-ফি এক লাফে দ্বিগুণ করা হয়েছে। ফলে অনেকের জন্যই শিক্ষাজীবন অব্যাহত রাখা অসম্ভব হয়ে উঠবে। এতে শিক্ষা সংকুচিত হয়ে পড়বে। আইয়ুব খানের আমলে যেভাবে শিক্ষাকে সংকুচিত করার ও ধনীদের মধ্যে সীমাবদ্ধ রাখার নীতি প্রণয়ন করা হয়েছিল, বর্তমানেও সেই আদলে শিক্ষাব্যবস্থা পরিচালিত হচ্ছে।
বিবৃতিতে তাঁরা অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার করার দাবি জানান। তাঁরা সরকারের সুকৌশলে শিক্ষা সংকোচন করার এই নীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।