বেতন-বোনাস দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই হাজারীবাগ ট্যানারি শিল্প এলাকার শ্রমিকদের প্রাপ্য বেতন ও বোনাস দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শহীদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান এ দাবি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, হাজারীবাগ ট্যানারি শিল্প এলাকার শ্রমিকেরা এখনো তাঁদের বকেয়া বেতন ও উৎসব বোনাস পাননি। যেখানে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে, ২০ রোজার মধ্যে সব শ্রমিকের বেতন এবং বোনাস পরিশোধ করতে হবে। কিন্তু সরকারের এই ঘোষণা উপেক্ষা করে ট্যানারির মালিকেরা শ্রমিকদের এখন পর্যন্ত বোনাস ও বেতন পরিশোধ করছেন না। এর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতিতে অনতিবিলম্বে বেতন-বোনাস পরিশোধের দাবি জানানো হয়েছে।