বেতন-বোনাস দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক-কর্মচারীদের বেতন, পূর্ণ ঈদ বোনাস ও বকেয়া বেতন ২০ রমজানের মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানিয়েছেন টিইউসির সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান। সমাবেশে বক্তারা বলেন, প্রতিবারের মতো এবারও শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদান নিয়ে টালবাহানা চলছে। জাতীয় বাজেট প্রণয়নের আগে ব্যবসায়ী মালিকগোষ্ঠীর সঙ্গে সরকার দফায় দফায় বৈঠক করলেও দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশের বেশি শ্রমজীবী মানুষের প্রতিনিধিদের কোনো মতামত গ্রহণ করা হয়নি। নিজস্ব প্রতিবেদক|