বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ ও আলী আহম্মদ রি-রোলিং মিলের শ্রমিক কাইয়ুমের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের চাষাঢ়া শহীদ মিনার চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক আবু নাঈম খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ফ্রন্টের সদস্যসচিব সেলিম মাহমুদ প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে বোনাস ও মজুরি পরিশোধের দাবি জানান।