বেতন-ভাতার আশ্বাসে ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল মঙ্গলবার অনির্দিষ্টকালের ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করেছেন। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বেগম লুৎফুন্নাহার বিদ্যালয়ে গিয়ে বেতন-ভাতা দেওয়ার আশ্বাস দিলে তাঁরা ওই কর্মসূচি প্রত্যাহার করেন।
প্রধান শিক্ষক নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড ও ব্যবস্থাপনা কমিটির দ্বন্দ্বে চার মাস ধরে সরকারি বেতন-ভাতা বন্ধ থাকার প্রতিবাদে গত সোমবার বিদ্যালয়ের শিক্ষকেরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালনের ঘোষণা দেন। এ নিয়ে গতকাল প্রথম আলোতে ‘প্রধান শিক্ষক নিয়ে দ্বন্দ্বে বেতন বন্ধ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। ইউএনও আশরাফুল আলম জানান, বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন করার পর বেতন-ভাতা ব্যাংক থেকে তোলা যাবে।