বেতাগী কল্যাণ সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাস্থ বরগুনার বেতাগী উপজেলা কল্যাণ সমিতির ২০১৫-১৬ মেয়াদের জন্য নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে সমিতির রেজিস্ট্রেশন কার্যালয়ে এ নির্বাচন হয়। ২৭ সদস্যের নবনির্বাচিত পরিষদের সভাপতি পদে জিয়াউল কবির ও সাধারণ সম্পাদক পদে হেলাল মিয়া নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও যুগ্ম সচিব আবদুস সামাদ। বিজ্ঞপ্তি।