বেতাগী কৃষি কার্যালয়ের কাজ চলে বারান্দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে বরগুনার বেতাগী উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।জানা গেছে, বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। ছাদের পলেস্তারার বড় বড় অংশ খসে পড়ে ভবনটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। এ কারণে অফিসের আসবাব ও গুরুত্বপূর্ণ ফাইল ভিজে নষ্ট হচ্ছে।উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, ১৯৬৮ সালে নির্মিত এ ভবন সংস্কার না করায় নষ্ট হয়ে গেছে। ভবনের তিনটি কক্ষই এখন ব্যবহারের অনুপযোগী। জরুরিভাবে ভবনটি সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।আবদুর রাজ্জাক বলেন, ‘টানা বর্ষণের সময় ভবনের পুরো ছাদ চুইয়ে পানি পড়ে। বর্ষা মৌসুম শুরুর পর অফিসে বসে আমরা কাজকর্ম করতে পারছি না। বারান্দায় টেবিল বসিয়ে কাজকর্ম করতে হচ্ছে। এরই মধ্যে অফিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্র সরিয়ে অন্যত্র রাখতে হয়েছে। এতে আমাদের প্রতিদিন কাজকর্মে বিড়ম্বনা পোহাতে হচ্ছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ভবনটি দ্রুত সংস্কারের প্রয়োজন। উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় একাধিকবার বিষয়টি উপস্থাপন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি লিখিতভাবে অবহিত করা হয়েছে।