বেতাগীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশনে প্রধানমন্ত্রীর বক্তৃতা চলাকালে তাঁকে লক্ষ্য করে জুতা দেখানোয় গত সোমবার রাতে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে।ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার স্থানীয় জলিসা বাজারে বিএনপির উদ্যোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বেতাগী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন অভিযোগ করেন, কোনো প্রকার উসকানি ছাড়াই সোমবার রাতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল সন্ত্রাসী তাঁদের হোসনাবাদ ইউনিয়ন বিএনপির কার্যালয়টি ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে গতকাল একটি প্রতিবাদ সভা আহ্বান করলে সেখানেও একই সন্ত্রাসীরা হামলা চালিয়ে সভাটি পণ্ড করে দেয়।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. খলিলুর রহমান খান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির নেতা-কর্মীদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে স্থানীয় বিএনপির কার্যালয়টি ভাঙচুর করে।