বেতাগীতে মন্দিরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলার একটি মন্দিরে কে বা কারা আগুন দিয়েছে। এতে মন্দিরঘরের সামনের বেড়ার কিছু অংশ পুড়ে যায়। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার দক্ষিণ বেতাগী গ্রামের সর্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দিরের চারপাশে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়।

মন্দির কমিটির সভাপতি দেবপ্রসাদ দে জানান, তাঁর শ্বশুর রণজিৎ কুমার বল প্রণাম করার জন্য ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্গামন্দিরে যান। মন্দিরের কাছাকাছি পৌঁছালে তিনি মন্দিরে আগুন জ্বলতে দেখে আশপাশের বাড়ির লোকজন ডাকেন। লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে মন্দিরের সমঞ্চুখভাগের কিছু অংশ পুড়ে যায়। তবে কে বা কারা আগুন দেয়, তা নিশ্চিত হওয়া যায়নি।
সকালে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বেতাগী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিকেলে জানান, নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে বলে তাঁদের ধারণা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।