বেতাগীবাসীর দাবি ফায়ার সার্ভিস স্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডে প্রতিবছর কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। বেতাগীবাসী দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানালেও তা বাস্তবায়িত হয়নি।আজ স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন স্থানীয় নবনির্মিত থানা ভবন উদ্বোধনের জন্য বেতাগী সফরে আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে সচেতন মহলের মধ্যে দাবি জোরালো হয়ে উঠেছে।চান্দখালী বাজার কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বলেন, বেতাগীতে ফায়ার সার্ভিস স্টেশন থাকলে চান্দখালী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।বেতাগী পৌরসভার মেয়র আলতাফ হোসেন বিশ্বাস বলেন, ‘বেতাগীতে প্রতিবছর অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার সম্পদ ক্ষতি হচ্ছে।’বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম গোলাম কবির বলেন, ‘এখানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হলে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আজ থানা ভবন উদ্বোধনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বেতাগীতে আসবেন। আমরা তাঁর কাছে এ ব্যাপারে জোরালো দাবি তুলব।’