বেতাগীর মেয়রের পাল্টা অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতাগী পৌরসভার মেয়র আলতাফ হোসেন বিশ্বাস ১১ জন কাউন্সিলরের বিরুদ্ধে পৌর পরিষদ পরিচালনায় অসহযোগিতা, অন্যায়ভাবে পৌরসভার উন্নয়নমূলক কাজ দেওয়ার ব্যাপারে চাপ প্রয়োগসহ বিভিন্ন অভিযোগ এনেছেন। গত শুক্রবার রাতে পৌরসভা মিলনায়তনে সংবাদ সমেঞ্চলনে তিনি এসব অভিযোগ আনেন। এর আগে প্যানেল মেয়র বরুন কর্মকারের নেতৃত্বে ১১ জন পৌর কাউন্সিলর গত ২ জুন সংবাদ সমেঞ্চলন করে মেয়র আলতাফ হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মাসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেন।