প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব বেতার দিবস উপলক্ষে গতকাল রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বেতগঞ্জ বাজারে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। ‘তুমিই বেতার’ স্লোগান নিয়ে স্থানীয় সন্ধ্যামালতী বেতার শ্রোতা ক্লাব এ কর্মসূচির আয়োজন করে। শোভাযাত্রা শেষে সংগঠনের সভাপতি মো. শাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সদস্য মো. জুবায়ের আহমদ, কবিতা আক্তার, ফাহিমা বেগম প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বেতার দিবস পালনের পাশাপাশি সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীও পালন করেন সন্ধ্যামালতী বেতার শ্রোতা ক্লাবের সদস্যরা। সুনামগঞ্জ অফিস