প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল সোমবার দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। রংপুর বেতারের আয়োজনে এ দিবস উদ্যাপন করা হয়। গতকাল সকাল ১০টায় শহরের রাধাবল্লভ এলাকায় অবস্থিত বেতার কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেতার কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিকেলে বেতার ভবন চত্বরে আলোচনা সভা, বিশিষ্ট শিল্পীদের সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফল ড্র অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক, রংপুর