বেতার দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশেও বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচি অনুযায়ী সকাল নয়টায় শাহবাগ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে গিয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধনকালে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, তথ্যপ্রযুক্তি বিপ্লবের সঙ্গে সঙ্গে টেলিভিশন এবং মুঠোফোনের ব্যাপক প্রসার ঘটেছে। তবে গণমাধ্যম হিসেবে বেতারের গুরুত্বও বেড়েছে। বেতারের এফএম সম্প্রচার তথ্য ও বিনোদনকে গণমানুষের ঘরে ঘরে পৌঁছার স্বর্ণদ্বার উন্মোচন করেছে। এফএম রেডিও এবং কমিউনিটি রেডিও প্রবর্তনের মাধ্যমে বেতার সম্প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে।