বেতার-শ্রোতা ক্লাবের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ রোধ ও বয়ঃসন্ধিকালীন সমস্যা দূরীকরণে বাংলাদেশ বেতার বরিশালের ভোলায় ‘কিশোর-কিশোরী বেতার-শ্রোতা ক্লাব গঠনবিষয়ক অবহিতকরণ সভা করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা শুরু হয়। ভোলার সর্বস্তরের ৩৫ জন গণ্যমান্য ব্যক্তি ও কিশোর-কিশোরী উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন। বেতারের বরিশাল আঞ্চলিক পরিচালকের সভাপতিত্বে বক্তব্য দেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফরিদ উদ্দিন, বরিশাল বেতারের সহকারী পরিচালক মুনিরুল হাসান প্রমুখ।