প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএস (তথ্য-সাধারণ) বেতার কর্মকর্তা কল্যাণ সমিতির পরিচালনা পর্ষদের ২০১৪-১৫ সালের নির্বাচন গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে পরিচালক (বার্তা) হোসনে আরা তালুকদার সভাপতি এবং ঢাকার আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। অন্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি শেখ হাফিজুল ইসলাম ও মো. আবদুল হক, সাংগঠনিক সম্পাদক নিতাই কুমার ভট্টাচার্য, কোষাধ্যক্ষ মর্জিনা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ জেড এম রিয়াদ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।