বেতারের পদ পুনর্বিন্যাসের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ক্যাডারের বাংলাদেশ বেতারের পদ পুনর্বিন্যাস (ক্যাডার কম্পোজিশন) ও ডিজি পদকে গ্রেড-১ এ উন্নীত করার প্রস্তাব এক মাসের মধ্যে বাস্তবায়নের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।

আজ সোমবার কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়ে।

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে কমিটির সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, এ বি এম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মো. আবদুল্লাহ, মুস্তফা লুৎফুল্লাহ ও খোরশেদ আরা হক বৈঠকে অংশ নেন।