বেদখল হওয়া স্কাউট ভবন দখলে নিল স্কাউট কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলায় বেদখল হওয়া স্কাউট ভবনটি নিজেদের দখলে নিয়েছে উপজেলা স্কাউট কমিটি। গতকাল বৃহস্পতিবার তারা ওই ভবনের ফটকে তালা ও নিজেদের ব্যানার টানিয়ে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুলু বিলকিস বানু জানান, যুবলীগ নেতা জিয়া আহসান তুহিনের অবৈধভাবে দখল করা পরিত্যক্ত স্কাউট ভবনটি পুনরুদ্ধারে দুপুরে ফুলতলায় মানববন্ধন করা হয়। সদরের দামোদর ইউনিয়নে ওই ভবনের সামনে কর্মসূচি পালন করছিলেন উপজেলার স্কাউট কমিটির নেতারা ও বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট দল। এ সময় তাঁরা খবর পান, জিয়া আহসান ও তাঁর দলবল মানববন্ধনের ওপর হামলা করতে আসছেন। এ পর্যায়ে মানববন্ধন থেকে উত্তেজিত স্কাউট সদস্যরা ওই ভবনের নতুন তৈরি করা অংশ ভেঙে ফেলেন। এরপর ভবনে নিজেদের ব্যানারও টানিয়ে দেন তাঁরা।
ইউএনও আরও বলেন, ‘খবর পেয়ে আমি সেখানে গিয়ে জিয়া আহসানের লোকদের কাউকেই দেখতে পাইনি।’ ওই জমি স্কাউটকে ইজারা দেওয়া হয়েছে বলে জানান তিনি। আর জমি নিয়ে মামলা এখনো শেষ হয়নি। শুনানি চলছে।
এ ব্যাপারে জিয়া আহসান বলেন, ‘একটি মহল আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে ওই সম্পত্তি দখল করতে চাচ্ছে।