বেদিতে মোমবাতি জ্বালিয়ে রাজু স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এই সব মৃত্যু থেকে শুরু হয় আমাদের সূর্যময় পথ/ মৃত্যুর মঞ্চ থেকে/ মৃত্যুর ভূমি থেকে/ আমাদের প্রথম উত্থান...।’ ১৯৯২ সালের ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন ছাত্র ইউনিয়নের মইন হোসেন রাজু। তাঁর ছবিসংবলিত একটি ফেস্টুনে লেখা এ কথা।
সন্ধ্যার আবছা আলোয় ফেস্টুনটি শহীদ মিনারের বেদিতে রাখা হয়। চারদিকে মোমবাতির আলোয় আলোকিত করার মধ্য দিয়ে স্মরণ করা হয় শহীদ রাজুকে।
গতকাল শুক্রবার ছাত্র ইউনিয়নের ‘সন্ত্রাসবিরোধী দিবস’ এভাবেই সিলেটে পালন করেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। সন্ধ্যার পর সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়।