বেনজির আহমেদ আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাবেক সম্পাদক বেনজির আহমেদ (৬৯) গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিিন হৃদ্রোগে ভুগছিলেন৷ চিরকুমার বেনজির আহমেদ এক ভাই ও দুই বোন রেখে গেছেন৷ খবর বাসসের৷
বেনজির আহমেদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্তিযুদ্ধবিষয়ক বিশেষ বুলেটিন সম্পাদনা করতেন৷ পরে তিনি সাপ্তাহিক একতার ব্যবস্থাপনা সম্পাদক, যায়যায়দিন-এর নির্বাহী সম্পাদক এবং ঢাকার রাশিয়ার দূতাবাসের সোভিয়েত রিভিউ ও সোভিয়েত সমীক্ষা পত্রিকার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন৷
বেনজির আহমেদের মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে৷ আজ বুধবার বেলা ১১টায় তাঁর মরদেহ কর্মস্থল দৈনিক ভোরের কাগজ কার্যালয়ে নেওয়া হবে৷ সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে৷ পরে দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে৷ বাদ জোহর বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে৷ বেনজির আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন৷ শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে নতুন ধারার সাংবাদিকতা সৃষ্টির পথিকৃৎ নিভৃতচারী বেনজির আহমেদকে এ দেশের সংবাদপত্রজগৎ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে৷