বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে হোলি উৎসবের কারণে গতকাল রোববার সকাল থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর হয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম সচল রয়েছে। এ ছাড়া পাসপোর্টের মাধ্যমে যাত্রী যাওয়া-আসা স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (প্রশাসন) রেজাউল হক প্রথম আলোকে বলেন, ভারতে হোলি উৎসবের কারণে সাময়িকভাবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল থেকে তা যথারীতি শুরু হবে।
বন্দর ব্যবহারকারীরা জানান, দোলযাত্রা বা দোলপূর্ণিমা একটি বৈষ্ণব উৎসব। বসন্তের এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। উৎসবের কারণে আমদানি-রপ্তানির কাজে যুক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডেলিং শ্রমিক ও ট্রাকচালকেরা নিজ নিজ এলাকায় চলে গেছেন। এর ফলে শনিবার দুপুরের পর থেকেই সব কাজে ভাটা পড়ে। রোববার সকাল থেকে তা একেবারে বন্ধ হয়ে যায়।