বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের একটি শ্রমিক সংগঠন ধর্মঘট ডাকায় গতকাল মঙ্গলবার বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এতে দুই দেশের সীমান্তে পণ্যবাহী কয়েক শ ট্রাক আটকে পড়ে। তবে বন্দরের অভ্যন্তরে ট্রাক থেকে পণ্য খালাসসহ যাবতীয় কাজ স্বাভাবিকভাবে হয়েছে বলে জানা গেছে।বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আবদুল জলিল প্রথম আলোকে বলেন, শবে কদর উপলক্ষে গতকাল সরকারি ছুটির দিন থাকলেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশে বন্দর খোলা রাখা হয়। ঈদের আগে তৈরি পোশাক আমদানি-রপ্তানির সুবিধার্থে এনবিআর এ সিদ্ধান্ত নেয়। কিন্তু ধর্মঘটের কারণে তা সম্ভব হয়নি।